অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমাদের যশোর জেলার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা দাতব্য বিদ্যালয় রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুল এগিয়ে চলেছে দুর্বার গতিতে। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে অসাধারণ ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে।
গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমুখী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রমকে এই প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠান এই অঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
আমাদের এই স্বাপ্নিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গুনীজণ ও নেতৃবর্গসহ সংশিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি।
- ডাঃ আবুল কালাম আজাদ
- সভাপতি,
- রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুল।
