প্রতিষ্ঠানের ইতিহাস

রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুল ২০২২ সালের ১লা জানুয়ারি প্লে গ্রুপে ১১জন ও নার্সারি শ্রেণিতে মাত্র ১১ জন, মোট ২২জন শিশু শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। বিদ্যালয়টি একটি দাতব্য বিদ্যালয়। দাঁতা সদস্যদের মাসিক ও বাৎসরিক অনুদানে বিদ্যালয়টি পরিচালিত হয়। শিক্ষার্থীরা সৌজন্যমূলক মাসিক বেতন পরিশোধ করে। বিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেল, তাঁর মাতা ফাতেমা বেগম এর দেওয়া ৭ শতক ভূখন্ডের উপর স্কুল প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিশুদের উন্নত মানের শিক্ষা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি জার্মান শিক্ষা পদ্ধতি ❝কিন্ডারগার্টেন❞ কে অনুসরণ করে বিধায় বিদ্যালয়টির নাম রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুল। অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থায় ❝আমরা টুটাব তিমির রাত❞ স্লোগানটিকে ধারণ করে নতুন সূর্যোদয়ের চেতনা নিয়ে বিদ্যালয়ের নামকরণ করা হয় ❝রাঙা প্রভাত❞। বিদ্যালয়ের নামকরণ করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শরীফ এ মাসউদ হিমেল।